ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিপদ কাটানোর দোয়া পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

বড় সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, গুগল মেটার সামনে নতুন ঝড়

#

আইটি ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৬,  11:20 AM

news image

ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ কনটেন্টের ব্যবহার নিয়ে নতুন অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রস্তাবিত আইনে গুগল, মেটা, টিকটকের মতো বড় প্রযুক্তি কোম্পানিকে স্থানীয় সংবাদমাধ্যমকে অর্থ দিতে হবে, অন্যথায় দিতে হবে কর। মঙ্গলবার প্রকাশিত খসড়া আইনে বলা হয়েছে, বড় প্ল্যাটফর্মগুলো সংবাদ সংস্থার কনটেন্ট ব্যবহার করলে তার বিনিময়ে অর্থ পরিশোধ করতে হবে। এই প্রস্তাবের নাম দেওয়া হয়েছে নিউজ বার্গেনিং ইনসেনটিভ। আইন অনুযায়ী, সংবাদমাধ্যমের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে না পারলে এসব কোম্পানির অস্ট্রেলিয়ায় অর্জিত আয়ের ওপর সর্বোচ্চ ২ দশমিক ২৫ শতাংশ কর আরোপ করা হবে। তবে পর্যাপ্ত বাণিজ্যিক চুক্তি হলে কর কমে ১ দশমিক ৫ শতাংশে নামতে পারে। অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, মানুষ এখন ফেসবুক, টিকটক, গুগলের মতো প্ল্যাটফর্ম থেকেই সরাসরি খবর পাচ্ছে। তাই এসব প্ল্যাটফর্মের উচিত সাংবাদিকতার শ্রমের যথাযথ মূল্য দেওয়া। তিনি আরও জানান, প্ল্যাটফর্মগুলো যদি সংবাদ সংস্থার সঙ্গে চুক্তি না করে, তাহলে তাদের আরও বেশি অর্থ পরিশোধ করতে হবে। আইনটি অনুমোদিত হলে আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। এই উদ্যোগ থেকে বছরে ২০০ থেকে ২৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার রাজস্ব আসতে পারে, যা দেশটির সংবাদ শিল্পে ব্যয় করা হবে। তবে এ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকেরা এর আগেও এ ধরনের নীতির সমালোচনা করেছেন। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এই প্রস্তাবকে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স হিসেবে উল্লেখ করে বলেন, সংবাদমাধ্যমগুলো নিজেরাই প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করে এবং সেখান থেকে লাভবান হয়। এদিকে গুগল ও টিকটকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, দেশটি নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম