ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৬,  5:24 PM

news image

মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে আটটার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়।  গ্রেপ্তারকৃত রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বুধবার রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস, ও সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা। 

অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়।

এসময় ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন ফোন জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুজন পালিয়েছে। তবে গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুইজনকে শনাক্ত করা হয়েছে।  তিনি আরও জানান এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম