ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বড়দিনের উৎসবে দ্রুত ছড়াতে পারে ওমিক্রন: ফাউচি

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১,  2:02 PM

news image

সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আসন্ন ক্রিসমাস উৎসবের ঘোরাঘুরিতে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের সংক্রমণ অতি দ্রুত ছড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও এই ধরনে সংক্রমিত হতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

স্থানীয় সময় রবিবার এনবিসি চ্যানেলের মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফাউসি বলেন, এটি নিয়ে কোনোই সন্দেহ নেই যে, অতিদ্রুত ছড়িয়ে পড়ার সক্ষমতা ওমিক্রন ভ্যারিয়েন্টের রয়েছে। মার্কিন সরকারের মহামারি বিষয়ক এই উপদেষ্টার ভাষায়, করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি এখন কার্যত ‘সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে’।  করোনার এই ধরন শনাক্তের পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে ফের সংক্রমণ বেড়েছে। যুক্তরাজ্যে প্রতিদিনই সংক্রমণের রেকর্ড হচ্ছে। যুক্তরাষ্ট্রেও সপ্তাহজুড়ে দৈনিক সংক্রমণ দেড় লাখ ছাড়িয়ে যাচ্ছে। ডা. ফাউসি বলেন, ‘পূর্ণ ডোজ ও বুস্টার ডোজ নেওয়া এবং টিকার কোনো ডোজই না নেওয়াদের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। টিকা নেওয়াদের মধ্যে ঝুঁকির তীব্রতার পার্থক্য স্পষ্ট। যারা বুস্টার ডোজ নিয়েছেন, তারা অনেকটা সুরক্ষিত।’

-সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম