ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ব্ল্যাকমেইলিং : মডেল মৌকে আত্মসমর্পণের নির্দেশ

#

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  2:52 PM

news image

মাদক ও ব্ল্যাকমেইলিংয়ের মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ আদেশ দেন হাইকোর্ট। আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এর আগে, ২০২১ সালের ১ আগস্ট রাতে মিরপুর রোড সংলগ্ন ২২/৯ বাবর রোডে নিজ বাসা থেকে মডেল মরিয়ম আক্তার মৌকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার বাসার ভেতরের বেডরুমের একটি ড্রয়ার থেকে পাঁচ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তার বেড রুমের ভেতরে আরেকটি ড্রেসিং রুম থেকে অন্তত এক ডজন বিদেশি মদ উদ্ধার করা হয়। মৌ তার বাসাটিকে ‘মদের বার’ হিসেবেই ব্যবহার করতেন বলে সেসময় পুলিশ জানিয়েছিল। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়। ওই সময় পুলিশ আরও জানিয়েছিল, মৌ মডেলিংয়ের নামে উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিতেন। সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানান সুবিধা আদায় করতেন। এ ছাড়া ধনাঢ্যদের ফাঁদে ফেলে বিয়ে করে বিপুল পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়া ছিল তার কাজ। এ পর্যন্ত মৌ মোট ১১টি বিয়ে করেছেন বলে জানায় ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র। মডেলিং পেশার আড়ালে ব্ল্যাকমেইলিং করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। তার দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা আলিশান বাড়ি, নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের তিনটি দামি গাড়িও রয়েছে বলে গোয়েন্দাদের অনুসন্ধানে উঠে এসেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম