ঢাকা ১৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

ব্রিটেনের ৯ মন্ত্রীর পদত্যাগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  10:26 AM

news image

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার পর পরই পদত্যাগ করেছেন মন্ত্রিসভার নয় সদস্য। তারা সবাই ঋষি পূর্বসূরি লিজ ট্রাসের মন্ত্রিসভার সদস্য ছিলেন। মঙ্গলবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ঋষি। এর কয়েক ঘণ্টা পরই একে একে পদত্যাগ করতে শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সবার প্রথম পদত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। এর কিছুক্ষণের মধ্যেই আইন ও বিচারমন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে।

এরপর একে একে পদত্যাগ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ। সবশেষে অলোক শর্মা মন্ত্রিত্ব ছাড়েন তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টির চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন। এখন যেসব মন্ত্রীরা পদত্যাগ করেছেন তাদের জায়গায় নতুনদের নিয়োগ দেবেন ঋষি সুনাক। প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এরপর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন বরিস জনসন সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী ঋষি সুনাক। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম