ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২৬,  5:43 PM

news image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় হঠাৎ সামনে চলে আসা একটি ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা খেয়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।  শুক্রবার (১০ এপ্রিল) রাতে আহতাবস্থায় কুমিল্লা শহরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া (শ্মশানখোলা সেতু) এলাকায় ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় নুরুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে দুলালপুর বাজার থেকে ব্রাহ্মণপাড়া সদরের দিকে ফিরছিলেন। পথে শ্মশানখোলা সেতুর ওপর হঠাৎ একটি ছাগল সামনে চলে এলে সেটির প্রাণ বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের গতিনিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পাশের গার্ডরেলে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। নিহতের বড় ভাই নজরুল ইসলাম বলেন, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নুরুলকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম