ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ব্রাজিলে হ্রদের নৌকায় পাহাড়ধসে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২২,  5:26 PM

news image

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি হ্রদে ভ্রমণকারীদের নৌকার ওপর পাহাড় ধসে পড়ে অন্তত ছয় জন নিহত এবং অন্তত ৩২ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছেন। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে। ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের লেকটিতে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

ওই এলাকায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের বলেছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট পেড্রো আয়হারো। ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের হেলিকপ্টারও উদ্ধারকাজে যুক্ত হয়েছে। পাহাড়ধসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একটি নৌকা ডুবে গেছে। অন্য দুটি নৌকা সেখান থেকে নিরাপদে সরে আসতে সক্ষম হয়েছে। প্রথমে ২০ জন নিখোঁজের কথা বলা হলেও হাসপাতালের তথ্য যাচাইবাছাই শেষে তিন জন নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম