ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সালাউদ্দিন সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর বন্দরের প্রধান গেটে অবস্থান ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস

ব্রাজিলে ভারি বৃষ্টিতে নিহত ১১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৪,  7:55 PM

news image

ব্রাজিলের রিও ডে জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (স্থানীয় সময়) রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের রাস্তাগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বৃষ্টিতে শহরের রাস্তাগুলো রাজ্যের রাজধানী শহরের মেট্রোলাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান সড়কগুলোর অন্যতম অ্যাভেনিদা ডে ব্রাজিলে পানি গাড়িগুলোর ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়। রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন, নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডে জেনিরো রাজ্যের আটটি শহরে এখনও ভূমিধসের প্রবল ঝুঁকি রয়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম