ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিলের সাবেক ফুটবলার রবিনহো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

#

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  4:46 PM

news image

ধর্ষণ মামলায় আগেই ফেঁসেছেন। হাজতবাসও করেছেন রবিনহো। আর এবার ব্রাজিলের সাবেক এই ফুটবলারের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালি। সূত্রের খবরর, রবিনহোর বিরুদ্ধে বৈশ্বিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইতালিয়ান প্রসিকিউটররা। সঙ্গে দলবদ্ধ ধর্ষণের সাজা কার্যকর করতে ইতালির বিচার মন্ত্রণালয়ে তারকা এই ফুটবলারের প্রত্যার্পণ চেয়েছেন তারা। ২০১৩ সালের জানুয়ারিতে এক তরুণীকে ধর্ষণের দায়ে গত মাসে রবিনহোর ৯ বছরের জেল শাস্তি বহাল রাখে ইতালির শীর্ষ আদালত। প্রসিকিউটররা এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেনি। 

তবে ভুক্তভোগী নারীর আইনজীবী জাকোপো গনোচ্চি ব্রাজিল বা ইতালিতে রবিনহোর শাস্তি কার্যকর দেখতে চান। ব্রাজিলিয়ান সংবিধানে অবশ্য তাদের দেশের নাগরিকদের প্রত্যার্পণ নিষিদ্ধ করা হয়েছে। তাই আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি মানে দেশের বাইরে অন্য কোথাও গেলে গ্রেফতার হতে পারেন রবিনহো। মিলানের নাইট ক্লাবে নিজের ২৩তম জন্মদিন পালন করতে গিয়েছিলেন এক আলবেনিয়ান নারী। সেখানে রবিনহোসহ ছয় জনে মিলে তাকে ধর্ষণ করেন। তখন রবিনহো খেলতেন ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে। এসি মিলানের তারকার বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে তিনি এবং তার চার বন্ধু মিলে অভিযোগকারী তরুণীকে মদ্যপান করান। এরপর পালা করে ওই তরুণীর সঙ্গে যনসঙ্গমে লিপ্ত হন পাঁচ অভিযুক্ত।  খবর অনুযায়ী নেশাগ্রস্ত থাকায় ধর্ষকদের রুখতে পারেননি ধর্ষিতা। তরুণী। তিনি যাতে তন্দ্রাছন্ন থাকেন সেই জন্যই নাকি রবিনহো এবং তার চার বন্ধু তাকে মাদক মেশানো পানীয় পান করায়। যদিও ব্রাজিলিয়ান তারকা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেকে নির্দোষও দাবি করেন এই এসি মিলান তারকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম