ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৬,  8:39 PM

news image

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। বুধবার (২২ জুলাই) রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করা হয়। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, বিশেষ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা ২২ পয়সা। সাধারণ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ২৮ পয়সা এবং সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা ৬ পয়সা। সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ঘোষিত তিনটি প্যাকেজের পাশাপাশি হজ এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তিনি আরও বলেন, সরকারের ঘোষিত হজ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম