ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

বেনাপোল দিয়ে আসছে না পেঁয়াজ, বাজারে বাড়ছে ঝাঁজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৩,  12:49 PM

news image

ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে সেই দেশের অর্থ মন্ত্রণালয়। শুল্ক ঘোষণার পর থেকেই বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। গত তিন দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেনি কোনো পেঁয়াজ। বুধবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এদিকে যশোরের বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগ-আঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এরমধ্যে ভারত থেকে আমদানি হয় সাত থেকে আট লাখ টন। বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন ধরে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম