ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস পিএমআই সূচকে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৬,  2:13 PM

news image

গাজীপুর মহানগরের কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিটওয়্যার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা আশপাশের কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। এ সময় কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।


অন্যদিকে, শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে নাওজোর এলাকায় আইসিসিএল কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরাও অন্য কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন।


এ ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।


গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কাশিমপুর ও জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম