ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস পিএমআই সূচকে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৬,  2:32 PM

news image

পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে কথা বলছেন- এটা কী এইআই নাকি বাস্তব আমরা কিন্তু জানি না৷ তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানেন না এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।


মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে এটা হাস্যকর, বিভ্রান্তিকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে৷ আমরা যদি সরকারি দল ও বিরোধী দিল একসাথে কাজ করি, রাজপথে সক্রিয় হই, আওয়াজ তুলি তাহলে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে৷


এসময় যারা বাসে আগুন দিচ্ছে, ভাঙচুর করছে তাদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদ তাদের ২০ হাজার করে টাকা দেবে বলে জানান প্রতিমন্ত্রী।


অহেতুক সরকারের বিরুদ্ধচারণ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে যেভাবে ইতিবাচক ভূমিকা রাখেন, আমরা আশা করব রাজপথেও এমন ভূমিকা পালন করবেন৷


তিনি বলেন, আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না৷ এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে৷ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম