ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

বৃষ্টি উপেক্ষা করে মুখে কালো কাপড় বেঁধে সড়কে শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২১,  2:43 PM

news image

সড়কে নিহতদের জন্য মুখে কালো কাপড় ও ব্যাচ ধারণ করে শোক পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাজধানীর রামপুরা এলাকায় দুপুর বারোটায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এর আগে সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে লাল কার্ড ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন। গত মঙ্গলবার থেকেই নিয়মিত রামপুরা ব্রিজে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টায় ব্রিজে জড়ো হন তারা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে নিহতদের স্মরণে শোক ও সংহতি প্রকাশ করেন তারা। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বাস মালিক, প্রশাসন, চালকসহ সড়ক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, আজ বেলা ১২টার সময় সড়কে নিহতদের জন্য শোক পালন এবং মুখে কালো কাপড় ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছি। বৈরী আবহাওয়ার পরিবর্তন হলে আমাদের পরবর্তী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হবে।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম