ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বুস্টার ডোজ নিয়েও ওবামা করোনা আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মার্চ, ২০২২,  10:27 AM

news image

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সময় রবিবার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন এক টুইট বার্তায়। করোনা আক্রান্ত হয়ে ওবামা বলেন, “আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।” জানা গেছে, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করান সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পরীক্ষার ফল এলে দেখা যায় বারাক ওবামা করোনা সংক্রমিত।  বারাক ওবামার করোনা পজিটিভ হওয়ার পর সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও করোনা পরীক্ষা করানো হয়। যদিও মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এদিকে, করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন বারাক ওবামা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছি আমরা দু’জনই। আপনারা যদি ইতোমধ্যে করোনা টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই টিকা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপানারা টিকা নিন। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম