ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু

বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  3:09 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে একটি দেশি শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-২ সোমবার (১৪ সেপ্টেম্বর) র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে, রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দেশে তৈরি একটি শুটারগান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে বিশেষ তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শুটারগানটি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম