ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বিয়ে করলেন ‘লাভ আজ কাল’ সিনেমার নায়িকা

#

বিনোদন ডেস্ক

২১ এপ্রিল, ২০২৪,  5:01 PM

news image

সাত পাকে বাঁধা পড়লেন কার্তিক আরিয়ানের ‘লাভ আজ কাল’ সিনেমার নায়িকা আরুশি শর্মা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। পাত্র কে, কী তার পরিচয়?

জানা যায়, পাত্র বলিউডেরই একজন। তবে সে কোনও অভিনেতা নয়, কাস্টিং ডিরেক্টর। পাত্রের নাম বৈভব বিশান্ত। হালফিলের ‘ময়দান’, ‘বড় মিঞা ছোট মিঞা’ সিনেমার কাস্টিংয়ের নেপথ্যেও নাকি তিনি ছিলেন।

এদিকে আরুশির জন্ম হিমাচল প্রদেশের শিমলায়। তার মা ও বাবা দুজনই আইনজীবী। অভিনেত্রী নিজে ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। চাকরিও করছিলেন। কিন্তু তার ভাগ্যে ছিল গ্ল্যামার জগৎ।

রণবীর-দীপিকার ‘তামাশা’ সিনেমায় তিনিও ছিলেন। তবে, অভিনেত্রী হিসেবে ‘লাভ আজ কাল’ সিনেমাতেও নজর কাড়েন। এ ছবি আসলে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘লাভ আজ কাল’ সিনেমার সিক্যুয়েল। পরিচালক নামটি এক রেখেছিলেন। তবে সিনেমা বক্স অফিসে বিশেষ আয় করতে পারেননি।

এতে অবশ্য থেমে থাকেননি আরুশি। নেটফ্লিক্স অরিজিনাল সিনেমা ‘জাদুঘর’-এ ডা. দিশার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ছবির নায়ক ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ খ্যাত জিতেন্দ্র কুমার। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘কালা পানি’তে আবার জ্যোৎস্নার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এবার বাস্তবের জীবনে নতুন ভূমিকায় আরুশি। বৈভবের হাতে হাত রেখে নতুন জীবনের অঙ্গীকার করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম