ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বিয়ে করলেন জেনিফার-বেন অ্যাফ্লেক

#

বিনোদন ডেস্ক

১৮ জুলাই, ২০২২,  11:44 AM

news image

হলিউডের বহুল চর্চিত জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক শনিবার বিয়ে করেছেন। লাস ভেগাসে তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার বিয়ের বিষয়টি জেনিফার নিজেই নিশ্চিত করেছেন ভক্তদের। তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ’ ৫২ বছর বয়সী জেনিফার গত ২০ বছর ধরে ৪৯ বছর বয়সী বেনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। দুজনের বিয়ে হলো লাস ভেগাসে। যদিও ২০ বছর তাদের একটানা প্রেম ছিল না৷ মাঝখানে দীর্ঘ সময় ছিল বিচ্ছেদ৷ গত বছর ফের সম্পর্ক ফেরেন তারা। শুধু তাই নয়,

বিয়ের পর নিজের পদবী বদলে ফেলেছেন JLo৷ জেনিফার লোপেজ থেকে তিনি হয়েছেন জেনিফার অ্যাফ্লেক। ২০০২ সালে বাগদান হয় তাদের, আবার প্রায় এক বছর পরে বাগদান বাতিল করেন তাঁরা। এর আগে গত এপ্রিলে বাগদানের ঘোষণা দিয়েছিলেন জেনিফার লোপেজ। জুলাইয়ে এসে বিয়ের ঘোষণা দিলেন ‘বেনিফার’ খ্যাত এই জুটি। বেনের আগে জেনিফার লোপেজ তিনবার বিয়ে করেছেন। গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে জেনিফার লোপেজের ১৪ বছর বয়সী যমজ সন্তান রয়েছে।     

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম