ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিহারে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২২,  6:51 PM

news image

ভারতের বিহারের ভাগলপুরে, বৈশালী ও খাগারিয়াতে বজ্রপাতে একদিনে ২৩ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আহত ১৩ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। নিহত ও আহতেরা বেশির ভাগ কৃষক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, ‘ভাগলপুরে ৮ জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৪, খাগাড়িয়ায় ৩ জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গের, বাকাতে মারা গেছে একজন করে। দুইজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। বাকিদের সন্ধান চলছে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ রুপি করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’ ঘটনার পরেই বিহারের মুখ্যমন্ত্রী ভাগলপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সব থেকে বেশী মানুষের মৃত্যু হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার বার্তাও দিয়েছেন। প্রসঙ্গত, অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। একই অবস্থা ত্রিপুরা মেঘালয়ের। অন্যদিকে, টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কার্যত বন্যার আকার ধারণ করেছে । যদিও গেল ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে তবে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ধসের জেরে সিকিম ও ভুটানের সঙ্গে সড়কপথে যোগাযোগের পথ কার্যত বিচ্ছিন্ন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম