ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিসিবির নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে

#

ক্রীড়া প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৫,  10:29 PM

news image

কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর মধ্যে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান।  এর মাঝেই সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড সভায় বসেছেন বিসিবি পরিচালকরা। দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিটিং এখনো চলমান আছে।  বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি আনুমানিক ৪ অক্টোবর হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম