ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  7:15 PM

news image

চাঁদপুরের ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহাম্মদ (৫৫) নিহত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ রাতেই এই ঘটনায় নিহত খাজা আহাম্মদের বড় ভাই মো. নুর মোহাম্মদ খান (৫৮), ছোট ভাই শাহজালাল (৪০) ও তার স্ত্রী আসমা বেগম (৩৩)-কে আটক করেছে। স্থানীয়রা জানান, বাড়ির পথের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই শাহাজালাল হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী রুবি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম