ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

বিশ্ব করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬ লাখের বেশি, মৃত্যু ৮২২

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২২,  4:07 PM

news image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬ লাখ ৩ হাজার ৭১৯ জন আক্রান্ত এবং ৮২২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ মে) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া এ তথ্য পাওয়া গেছে। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬১৭ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২ জন। সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৩০ জন এবং মারা গেছেন একজন। রাশিয়ায় মারা গেছেন ১০২ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৩২ জন এবং মারা গেছেন ৭২ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৩৮৩ জন এবং মারা গেছেন ৭৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ৫৯ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৯১ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮ জন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় ২৬ জন, থাইল্যান্ডে ৩৭ জন, জাপানে ৪৪ জন, ব্রাজিলে ৬২ জন, অস্ট্রেলিয়ায় ৪৯ জন, চিলিতে ১২ জন, গ্রিসে ২১ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম