ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

#

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  4:45 PM

news image

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়েছে। ৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম পর্বের প্রথম ধাপের তিন দিনের ইজতেমা রবিবার শেষ হওয়ার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়েছে। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক, হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, মাঠ এখন দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ধাপে অংশগ্রহণ করছেন- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাংগাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলা। এই ধাপে ঢাকার একাংশসহ মোট ২২টি জেলা অংশগ্রহণ করছেন মোট ৪০টি খিত্তায়। সোমবার বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষ করেই তাবলিগের স্বেচ্ছাসেবককর্মী এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩ শতাধিক পরিচ্ছন্নকর্মী ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ শুরু করেন। রবিবার মাগরিবের আগেই তা সম্পন্ন করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম