ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বে. করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:48 AM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৫৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৫৪১ জন। রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।  এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৫৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৫৮১ জন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার জন এবং মারা গেছেন ২৯ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ১৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ২২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৮১ জন এবং মারা গেছেন ৪০ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৪৬ জন এবং মারা গেছেন ৭৯ জন। একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ৪৯ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮৬ জন এবং মারা গেছেন ৫ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৮২০ জন এবং মারা গেছেন ৫ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন এবং মারা গেছেন ১৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ১৯০ জন এবং মারা গেছেন ৭৩ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১২৮ জন এবং মারা গেছেন ১৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৬৯ জন এবং মারা গেছেন ৭ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৯৬ জন এবং মারা গেছেন ৫ জন। স্লোভাকিয়া আক্রান্ত হয়েছেন ৫৬ জন এবং মারা গেছেন ৫ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬১ লাখ ২২ হাজার ৯০৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭১ হাজার ৩৩৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার ৪৭৪ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম