ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্বে ফের হুহু করে বাড়ছে করোনা সংক্রামন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২২,  10:31 AM

news image

করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরনের স্বীকৃতি পাওয়া ওমিক্রনের প্রভাবে বিশ্বে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২৬ লাখ ৮৯ হাজার ৯৬৬ জন। এছাড়া,  ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণঘাতী এই রোগে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ৯৬ হাজার ৭৯১ জনের। তার মধ্যে শুক্রবার মারা গেছেন ৬ হাজার ৩৬৫ জন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে প্রথম জানায় করোনায় মোটে আক্রান্তের সংখ্যায় ৩০ কোটির মাইলফলক অতিক্রম করেছে বিশ্ব। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, মহামারির দুই বছরের মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। তারমধ্যে শেষ ১০ কোটি শনাক্তে সময় লেগেছে মাত্র ৫ মাস। মহামারির শুরু থেকেই করোনায় মোট আক্রান্ত-মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। শুক্রবারও সবচেয়ে বেশি আক্রান্ত-মৃত্যুর ঘটনা ঘটেছে সেই দেশেই। মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৮ হাজার ৫০২ জন এবং এ রোগে মারা সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫ জনের। এছাড়া, এইদিন বিশ্বের আরও কয়েকটি দেশে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। এই দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৩ লাখ ২৮ হাজার ২১৪, ‍মৃত্যু ১৯৩), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ২৫০, মৃত্যু ২২৯), ভারত (নতুন আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ৩৭৪, ‍মৃত্যু ১৫), স্পেন (নতুন আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৯০০, ‍মৃত্যু ১৫), আর্জেন্টিনা (নতুন আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৫৩৩, মৃত্যু ৪২) ও ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪, ‍মৃত্যু ২২৩)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম