ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১১০৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  4:43 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় করোনায় আরও ১১০৮ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৫০ জন। এ সংখ্যা নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৫ লাখ ৩৮ হাজার ৭২৭ জন। আর শনাক্তের সংখ্যা ৬১ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৩৫৭ জন।  বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই আছে জাপান ও রাশিয়া। অন্যদিকে শনাক্তে শীর্ষে অবস্থান করছে জাপান, রাশিয়া ও ফ্রান্স। আজ শনিবার করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ২৬ হাজার ৪৬৮ জন। এদিকে, যুক্তরাষ্ট্র ও জাপান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— রাশিয়া (মৃত ১০৪ জন, নতুন আক্রান্ত ৫৩ হাজার ৫৩৫ জন), ব্রাজিল (মৃত ৯১ জন, নতুন আক্রান্ত ৬ হাজার ৮৬১ জন), অস্ট্রেলিয়া (মৃত ৭২ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ৩৩৪ জন), দক্ষিণ কোরিয়া (মৃত ৬৮ জন, নতুন আক্রান্ত ২৯ হাজার ৮১ জন) এবং তাইওয়ান (নতুন আক্রান্ত ৪০ হাজার ২৫ জন, মৃত ৪০ জন)। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২১৩ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৭৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৪০ হাজার ১৩৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম