ঢাকা ১৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কা, ভাই-বোনসহ নিহত ৩ রোজার ঈদ কবে, চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান ছুটির দিন হলেও যেসব এলাকায় ব্যাংক খোলা আজ ২০২৪ সালে পাঁচ বছরের কম বয়সী ৪৯ লাখ শিশুর মৃত্যু ক্যালিফোর্নিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ বাংলাদেশির মরদেহ উদ্ধার শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা, গ্রেফতার ৪ কাবুলে পাকিস্তানের হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল চীন

বিশ্বে করোনা: মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  10:32 AM

news image

বিশ্বজুড়ে চলমান করোনা মহামারিতে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৬১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় দেড়শ। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ৬৬ হাজার ২৬৫ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৫২ হাজার ৭৬৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১০ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৭২ লাখ ৩০ হাজার ২৬৭ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। সেখানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৯ হাজার ৮৫৪ জন মারা গেছেন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৮৫০ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৬৮০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৮২৯ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম