ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থেকে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু, পাবে ৩৪ লাখ শিশু

বিশ্বে করোনা শনাক্ত ৫০ কোটি ছাড়ালো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২,  4:24 PM

news image

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ লাখ। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে অর্ধশতাধিক।

এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৪ হাজার ৪৪৪ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৮৪৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ৩৮ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৫০ লাখ ৩৮ হাজার ৭৫৪ জনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম