ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২১,  10:28 AM

news image

মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এখনো বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৪৮০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ১৯৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫০ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। আর শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১ লাখ ২৭ হাজার। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৪৮০ এবং শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৬৫৬ জন। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২৫ কোটি ১ লাখ ২৭ হাজার ৪০৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫০ লাখ ৭০ হাজার ৮৬৫ জন। এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ৭৪ লাখ ৩৮ হাজার ৫৭৬ জন এবং মারা গেছেন ৭ লাখ ৭৬ হাজার ৩৯৪ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৪৫৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৩৪৭ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯ হাজার ৬০২ জন। উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৯০১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম