ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসি ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুন, ২০২২,  10:16 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ৩৯ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০১ জনের। মঙ্গলবার (১৪ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৯ লাখ ২৩ হাজার ৩৩৫ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩২ হাজার ৩২৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ১০৯ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ১১০ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৭২০ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৮ জন এবং মৃত্যু ১৭ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১১৩ জন এবং শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৪২৪ জনের। ইতালিতে আক্রান্ত ১০ হাজার ৩৭১ জন এবং মৃত ৪১ জন। রাশিয়ায় আক্রান্ত ২ হাজার ৯৯৬ জন এবং মৃত্যু ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৮ হাজার ৪৭৪ এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। ব্রাজিলে মৃত ৫৩ জন এবং আক্রান্ত ৪০ হাজার ১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ১১ জন এবং আক্রান্ত ১৯ হাজার ৫১ জন।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম