ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২২,  10:26 AM

news image

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ১৬৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ২৫৯ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১ হাজার ১৬৬ জনের। বিশ্বে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে হয়েছে ৬৫ লাখ ৫৯ হাজার ৩১৭ জনে। শনিবার (৮ অক্টোবর) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে ২২৯ জনের মৃত্যু হয়েছে।শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫২৪ জন। এরপর প্রাণহানিতে শীর্ষে রয়েছে জার্মান ও রাশিয়া। এছাড়া সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মান, তাইওয়ান, ইতালি ও ফ্রান্সে। জার্মানিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৬৫ জন । ইতালিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৬৬৫ জনের দেহে। ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২২ জনের। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৩৫৭ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। এ সময় করোনায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম