ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু. ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জানুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ হাজার ২৫৪ জনের মৃত্যু হয়েছে; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় শতাধিক। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ১৭২ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় ৩৮ হাজার। এ সময় সুস্থ্য হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ১৯ জন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০৪ জন এবং মারা গেছেন ২১৮ জন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮১৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৮৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১০৫ জন এবং মারা গেছেন ১২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ৩০ জন। একই সময়ে, রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ৪৫ জন। চিলিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১৭ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৬৩ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩ হাজার ৪৬১ জনের এবং সুস্থ্য হয়েছেন ৬৩ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৫৫৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম