ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গেজেটের বাইরে থাকা জুলাইয়ে আহতদের স্বীকৃতি দিতে সরকারের নতুন উদ্যোগ ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২২,  4:19 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৩ জনের। যা আগের দিনের তুলনায় প্রায় চার‘শ বেড়েছে। এ সময় এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১ লাখ ৪০ হাজার বেশি। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১১ লাখ ৪২ হাজার ২২৯ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৬ হাজার ৫৭০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৪৯ জনের এবং শনাক্ত হয়েছে ২৭ হাজার ৬৫৭ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৩ হাজার ৪৪৪ জন এবং মৃত ১৪৩ জন।

ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ৮৪৮ জন এবং মৃত্যু ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩৬ হাজার ৭০৭ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। জাপানে মৃত ২৩৯ জন এবং আক্রান্ত ৮৪ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৫ জন এবং আক্রান্ত ৯ হাজার ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬২ জন এবং ২২ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৪ জনের। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম