ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু,. কমেছে শনাক্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  5:05 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ৭৩৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৭০ জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১২৪ জনের এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬১২ জন। একইসময়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ৬২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন এবং মারা গেছেন ৪০ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৭৮ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৫০ জন এবং মারা গেছেন ১৮ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৪ জন এবং মারা গেছেন ৪০ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১২৫ জন এবং মারা গেছেন ৭ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ৮২ জন। একইসময়ে, ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬৯ জন এবং মারা গেছেন ৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন। ইসরায়েল আক্রান্ত হয়েছেন ৪৭৬ জন এবং মারা গেছেন ১২ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২৫২ জন এবং মারা গেছেন ১৭ জন। কানাডায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৯ জন এবং মারা গেছেন ৩৬ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৮৫ জন এবং মারা গেছেন ২৮ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৩০ জন এবং মারা গেছেন ১৪ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৪৩ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৬৩ লাখ ৮০ হাজার ১৬৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৭৩ হাজার ২৫১ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৩৮৮ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম