ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

বিশ্বে করোনায় আরও ১১৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল, ২০২৩,  4:21 PM

news image

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২১ জন। রোববার (৩০ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৪ হাজার ৪১১ জন সংক্রমণের ঘটনা দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রাশিয়া। দেশটিতে একদিনে মারা গেছেন ৩২ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৮ জন এবং মারা গেছেন ৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৪২ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২৫৪ জন এবং মারা গেছেন ৪ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ২৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন এবং মারা গেছেন ১৪ জন। বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৮০২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৩ হাজার ৬৪০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম