ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বিশ্বে করোনায় আরও সাড়ে ৬ হাজার প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ মার্চ, ২০২২,  3:02 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৬ হাজার ৫৯৬ জনের মৃত্যু এবং ১৫ লাখ ৩১ হাজার ৯৪৩ হাজার জন রোগী শনাক্ত হয়েছিল। শুক্রবার (১১ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৬৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫০ হাজার ৪৯১ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৫৩২ জন এবং মারা গেছেন ২০৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৬৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৫১ হাজার ২৩১ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ১ হাজার ২০৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭০ জন এবং মারা গেছেন ১৫৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৫৫৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৮৬১ জন। ভারতে মারা গেছেন ২৫৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৬৫৬ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া তুরস্কে ১৪০ জন, ইতালিতে ১৩৬ জন, ইন্দোশিয়ায় ২৭৮ জন, ফ্রান্সে ১০৭ জন, পোল্যান্ডে ১৮৪ জন, আর্জেন্টিনায় ৫৪ জন, ইরানে ১৩৯ জন, জাপানে ২০৫ জন, মালয়েশিয়ায় ৭০, হাঙ্গেরিতে ৫৪ জন এবং মেক্সিকোতে ২৪৪ জন জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম