ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বিশ্বে করোনায় আরও সাড়ে ৪ হাজার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২২,  6:17 PM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৫৪ হাজার জন। এর আগে গতকাল (সোমবার) ৪ হাজার ১১৮ জনের মৃত্যু এবং ১১ লাখ ৫৭ হাজার ৯১৩ জন রোগী শনাক্ত হয়েছিল। মঙ্গলবার (৮ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৪ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ৭০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ২৬ হাজার ৮২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১০ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ১৩৯ জন।

রাশিয়ায় মারা গেছেন ৬৬৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৩ হাজার ১৬২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৯৫ জন এবং করোনা মহামারি শুরুর পর থেকে দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৪ হাজার ৭১৬ জন। ব্রাজিলে মারা গেছেন ২১১ জন এবং সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৫৬ জন। ভারতে মারা গেছেন ১০৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৩৯ জন। এছাড়া তুরস্কে ১৩২ জন, ইতালিতে ১৩০ জন, ইন্দোনেশিয়ায় ২৫৮ জন, ফ্রান্সে ১৭৬ জন, চিলিতে ১৪৯ জন, আর্জেন্টিনায় ৭৪ জন, ইরানে ১৬৮ জন, জাপানে ১৪৬ জন, রোমানিয়ায় ৩১ জন, ফিলিপাইনে ৪৩ জন এবং মেক্সিকোতে ৩৫ জন জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম