ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আরও বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মার্চ, ২০২২,  4:51 PM

news image

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) এখনও বিপর্যস্ত গোটা বিশ্ব। বর্তমানে বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। আক্রান্ত ও মৃত্যু এই বাড়ে, এই কমে। এরইমধ্যে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসের আক্রান্ত হয়েছেন আরও ১৬ লাখ ৩৯২ জন আক্রান্ত হন। এ সময় মারা গেছেন আরও ৬ হাজার ৮০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (২ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার ৬৮৭ জন। এ ছাড়া মোট মারা গেছেন ৬০ লাখ ৩৫ হাজার ৯২১ জন।  এর আগে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) বিশ্বে ১১ লাখ ৬৬ হাজার ৫৪১ জন আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে মারা যান ৪ হাজার ৭৮২ জন। ফলে মঙ্গলবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১ লাখ ১২ হাজার ৯৫৫ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৭ হাজার ৬১৫ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৩৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৪৪ হাজার ৯৬৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫২ হাজার ৭১৭ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৭২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৮ জন। পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৭ হাজার ৭০১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম