ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

বিশ্বে করোনায় আক্রন্ত কমলেও বেড়েছে মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ মে, ২০২২,  4:13 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। এ সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৯৭ লাখ ১ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৬ হাজার ১৯৯ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫০ কোটি ২ লাখ ৭ হাজার ২৩৭ এর বেশি মানুষ।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২২১ জন এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৩১৭ জনের এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১১২ জনের। এ ছাড়া বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম