ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বিশ্বে করোনায় শনাক্ত ৪০ কোটি ছাড়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:50 PM

news image

বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়্যান্ট নিয়ে আতঙ্কের মধ্যে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪০ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট কোভিড রোগীর সংখ্যা ৪০ কোটি চার লাখ ১৮ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছে ৫৭ লাখ ৬২ হাজার ৫১৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৭০ লাখ ৫১ হাজার ২২২ জন এবং কোভিডে মারা গেছে নয় লাখ আট হাজার ৮১৬ জন। ইউরোপের দেশ রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন এবং মারা গেছে তিন লাখ ২৯ হাজার ৯৫১ জন। এদিকে, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন এবং মারা গেছে পাঁচ লাখ চার হাজার ৬২ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম