ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বিশ্বে করোনার তান্ডব কিছুটা কমেছে

#

১০ ডিসেম্বর, ২০২১,  10:03 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ১ হাজার ৩৬৮ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) করোনায় ৭ হাজার ৬৪৪ জনের মৃত্যু এবং ৬ লাখ ৬১ হাজার ৩০৪ জন রোগী শনাক্ত হয়েছিল। শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৮৭ লাখ ৩ হাজার ১৯৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৩ লাখ ২ হাজার ৯৩ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রেয় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৮২ জন এবং মারা গেছেন ১ হাজার ৬১ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ১৮১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ২০৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৬৭ জন এবং মারা গেছেন ১৪৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ১৩৬ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২৯৫ জন এবং মারা গেছেন ৭৮ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৭৬ জন এবং মারা গেছেন ৪৬৫ জন। ব্রাজিলে মারা গেছেন ২০৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭৮ জন। এছাড়া করোনায় গত ২৪ ঘণ্টায় ইরানে ৭৮ জন, তুরস্কে ১৯৫ জন, পোল্যান্ডে ৫৬২ জন, হাঙ্গেরিতে ২১৫ জন, ফিলিপাইনে ১৭৬ জন, মেক্সিকোতে ২৯২ জন এবং ভিয়েতনামে ২৫৬ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম