ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

বিশ্বে একদিনে করোনায় ১৩০০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  4:05 PM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩১০ জনের। যা আগের তুলনায় পাঁচ শতাধিক বেড়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫ লাখ ২০ হাজার ৫০৬ জনে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ৯৬৬ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা হলো ৬১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৫৮১ জন। বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার বিশ্বে একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৭৪৫ জনের। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দ্বিতীয়তে রয়েছে দক্ষিণী কোরিয়া। আর মৃত্যুর দিকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তারপরই রয়েছে জাপান। জাপানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৪ হাজার ৬৯৪ জন। আর মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ২ লাখ ২১ হাজার ৬৮৬ জনে এবং মৃতের সংখ্যা হলো ৪২ হাজার ৭৯৪ জন। দক্ষিণী কোরিয়ায় শনাক্ত হয়েছেন ৫৭ হাজার ৩০৯ জন ও মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা হলো ২৭ হাজার ৫৩৩ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ১৩৪ জনে। এদিকে, মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮৭ জনের ও নতুন শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৯২ জন। এ নিয়ে দেশটিতে করোনা মোট মৃতের সংখ্যা হলো ১০ লাখ ৭৬ হাজার ৩৪৩ জন এবং শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭২ লাখ ৭০৬ জন। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম