ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার কালিয়াকৈরে সেই কারখানায় পানি পান করে আবারও হাসপাতালে শ্রমিকরা দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে দেশের বাজারে সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমলো নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

বিশ্বে একদিনে আরও ৮ হাজার ৩৫৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:46 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৫৯ জন। বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৫৬ হাজার ৮৯২ জনে। শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়। এদিকে, একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। বর্তমানে বিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৫৫৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও এক হাজার ৪০৬ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। একই সময়ে ২৫ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ১, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ২ ও সিলেটে ২ জন মারা গেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম