ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন নিয়ে যা জানালেন ইসি এবার ডেঙ্গুতে ‍মৃত্যু ও আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চাকরিতে প্রবেশের সময় কারও পদোন্নতির যোগ্যতা থাকলে পরে কেড়ে নেয়া যাবে না: হাইকোর্ট এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট নিয়ে দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারি ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলা ও প্রভাব বিস্তারে তাৎক্ষণিক শাস্তি

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:29 PM

news image

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রান্সের লুসিল র‌্যান্ডন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৮ বছর। র‌্যান্ডন একজন নারী সন্নাসী ছিলেন। জেরোন্টোলজি রিসার্চ গ্রুপের (জিআরজি) বিশ্ব অতিশতবর্ষী র‌্যাঙ্কিং লিস্টের তথ্য অনুযায়ী, লুসিল র‌্যান্ডন ১৯০৪ সালে জন্ম নেন। বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বয়স্ক ছিলেন তিনি। অপরদিকে লুসিল র‌্যান্ডন ১৯৪৪ সালে সন্নাসী হন। তখন নিজের নাম পরিবর্তন করেন সিস্টার আন্দ্রে রাখেন। বয়স বেড়ে যাওয়ার পর তিনি একটি নার্সিং হোমে থাকতেন। সেখানেই ঘুমের মধ্যে মঙ্গলবার মারা যান তিনি। লুসিল র‌্যান্ডনকে ইউরোপের সর্বকালের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। লুসিলের আগে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন জাপানের কেন তানাকা। তিনি ২০২২ সালে ১১৯ বছর বয়সে মারা যান। এরপর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে নাম লেখান এই ফরাসি নারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম