ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক শিক্ষার্থীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  8:02 PM

news image

৯৯ বছর বয়সী প্রিসিলা সিতিনেই ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। সম্প্রতি এই বয়স্ক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কেনিয়ায় নিজ বাড়িতে প্রিসিলার মৃত্যু হয়েছে বলে তার নাতি নিশ্চিত করেছেন। খবর বিবিসি। ১২ বছর বয়সী সহপাঠীদের সঙ্গে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন প্রিসিলা। তবে এরই মধ্যে গত বুধবার বিদ্যালয়ে যাওয়ার পর প্রিসিলার স্বাস্থ্যগত জটিলতা শুরু হয়। তাকে নিয়ে ফরাসি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

ওই চলচ্চিত্র ইউনেস্কোর ব্যাপক প্রশংসা অর্জন করে। এ বিষয়ে প্রিসিলা ইউনেস্কোকে বলেন, বিশ্বের যেসব মেয়ে বিদ্যালয়ে যায় না, তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে চাই। কারণ শিক্ষা ছাড়া আপনার ও একটি মুরগির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। প্রিসিলা ২০১০ সালে স্থানীয় লিডারস ভিশন প্রিপারেটরি স্কুলে ভর্তি হন। তিনি ৬৫ বছর ধরে নিজ গ্রাম দালাতের রিফট ভ্যালি এলাকায় ধাত্রী হিসেবে সেবা দিয়েছেন। স্কুলে যারা তার সহপাঠী ছিল, তাদের অনেকের জন্মই প্রিসিলার হাতে হয়েছে। বিদ্যালয়ে ভর্তির সময় শুরুতে বয়স বিবেচনায় ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রিসিলাকে। কিন্তু পড়ালেখা শেখার জন্য তার দৃঢ় প্রচেষ্টা দেখে শেষমেশ বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রাথমিক শাখায় ভর্তি করে নেয়। প্রিসিলার মৃত্যুতে ‘গোগো’ সিনেমার সহস্ক্রিপ্ট লেখক প্যাট্রিক পেসিস শ্রদ্ধা জানিয়ে টুইটারে লিখেছেন, নারীশিক্ষা নিয়ে তার বার্তা অমর হয়ে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম