ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড বিশ্বের দূষিত শহরের তালিকায় তিন নম্বরে ঢাকা ‘ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প’ রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মেয়াদ বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের তিন দশক পর আলাস্কার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয় সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট, শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান চার দশকেও বিদেশিনির্ভরতা কাটেনি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে

বিশ্বের দূষিত শহরের তালিকায় তিন নম্বরে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  11:29 AM

news image

ঢাকা আজ বায়ুদূষণ তালিকায় তিন নম্বরে রয়েছে, যার বায়ুমান স্কোর ১৮৫। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, দূষণ স্কোর ২৫৬, অর্থাৎ সেখানকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।  রবিবার সকাল সাড়ে ১০টায় আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের (এএকিউআই) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।


একই সময়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের কলকাতার স্কোর ২৩২। ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর। এ ছাড়া ১৬৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু।


একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।


১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম