ঢাকা ১৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধায় পণ্ড বিশ্বের দূষিত শহরের তালিকায় তিন নম্বরে ঢাকা ‘ইরানে সামরিক অভিযান চালিয়ে ভুল করেছেন ট্রাম্প’ রিজার্ভ বাড়াতে এনআরসি অ্যাকাউন্ট ও বন্ডের মেয়াদ বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের তিন দশক পর আলাস্কার গভর্নর পদে ডেমোক্র্যাটদের জয় সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট, শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান চার দশকেও বিদেশিনির্ভরতা কাটেনি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে বসতঘরসহ পুড়ল হোটেল-দোকান

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  11:34 AM

news image

গাজীপুরে শ্রীপুরে ও কালিয়াকৈর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক প্রবাসীর ১৩টি বসতঘরসহ একটি খাবার হোটেল ও চায়ের দোকানে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।সংবাদ পড়ুন


রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে দুবাই প্রবাসী নিশাত ঢালীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


অপরদিকে সকাল সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মহাসড়কের পাশে দুইটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে।


ফায়ার সার্ভিস জানায়, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় প্রবাসী নিশাত ঢালীর বাড়ির এক পাশের খাবার হোটেলে সকাল ৯টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন পেছনে থাকা বসতবাড়ির ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ঘরের সব মালামাল পুড়ে যায়। সংবাদ পড়ুন


এদিকে সকাল সাড়ে ৯টায় চন্দ্রার একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এসময় আগুন পাশের একটি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম