ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

বিশ্বব্যাপী করোনায় একদিনে দেড় হাজারের অধিক মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  10:31 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে বিশ্বে আরও ১ হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ১ হাজার ৬৮০ জন। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবেচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, এরপরই আছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। অন্যদিকে এ সময়ে মৃতুতে শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৭৬৯ জনের। এছাড়া আক্রান্ত হয়েছে ৬১ কোটি ৩০ লাখ ৩৮ হাজার ২৭৪ জন।  বিশ্বব্যাপী করোনভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানা গেছে। 

করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে আক্রান্ত হয়েছে ৫৭ লাখ ৫৫৯ জন। আর মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। এ সংখ্যা নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০ লাখ ৭৫ হাজার ৫৭১ এবং ৯ কোটি ৭০ লাখ ৬৭ হাজার ১৪৯ জন।  জার্মানিতে এ সময়ে মৃত্যু হয়েছে ৮২ জনের। আক্রান্ত হয়েছে ৩০ হাজার ১৬৬ জন। দক্ষিণ কোরিয়ায় ৬৯ হাজার ৩৮৯ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ৬৮ জনের।  রাশিয়াতে গত একদিনে শনাক্ত হয়েছে ৫২ হাজার ১০৬ জন। আর মৃত্যু হয়েছে ৯৬ জনের। এ সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ লাখ ৮৫ হাজার ১৬৫ এবং ১ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ২৯৫ জন।  জাপানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬১ জনের। এছাড়া শনাক্ত ১ লাখ ১২ হাজার ৪০৪ জন। তাইওয়ানেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশটিতে নতুন করে ৩৪ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৫ জনের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম