ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিলেও নারী শিক্ষার্থীদের নিয়ে চুপ তালেবান

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২২,  2:36 PM

news image

তালেবান শাসনের আগে আফগানিস্তানের একটি প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রমতালেবান শাসনের আগে আফগানিস্তানের একটি প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ফেব্রুয়ারি মাসেই উচ্চশিক্ষার সব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানি। তবে নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ফেরার ব্যাপারে তিনি কোনো কিছু বলেননি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে,

রবিবার (৩০ জানুয়ারি) কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান উচ্চশিক্ষামন্ত্রী শেখ আবদুল বাকী হাক্কানি বলেছেন, যেসব প্রদেশে শীত কম সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২ ফেব্রুয়ারি থেকে খুলবে। আর শীত বেশি অঞ্চলে ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় খুলবে। গত বছরের আগস্টে ক্ষমতা দখল করার পর থেকে এখন পর্যন্ত তালেবান সরকার আফগানিস্তানের অধিকাংশ এলাকায় কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য উচ্চবিদ্যালয়গুলো খুলে দিয়েছে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় খুললেও বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণিকক্ষে ফিরতে পারেননি নারী শিক্ষার্থীরা। এদিকে, নারী শিক্ষা নিশ্চিতে তালেবানের কাছে প্রতিশ্রুতি চেয়েছে পশ্চিমা সরকারগুলো। তাহলেই কেবল তালেবানকে বিদেশি সাহায্য দেওয়া ও জব্দ করা অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম