ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

বিশ্ববাজারে আরেক দফা কমল তেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  10:19 AM

news image

বিশ্ববাজারে আরেক দফা তেলের দাম কমেছে। গত আগস্টে অপ্রত্যাশিতভাবে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্য সূচক বেড়েছে। তাতে লাগাম টানতে আবার সুদের হার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের নভেম্বরের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ২ দশমিক ০৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯১ দশমিক ৯৫ ডলারে।  যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ক্রডের দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৭৩ ডলার বা ২ শতাংশ।

প্রতি ব্যারেল বিকিয়েছে ৮৬ দশমিক ০৫ ডলারে। গত মাসে ভোক্তা পর্যায়ে মার্কিন মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। তবে জুলাইয়ে তা অপরিবর্তিত ছিল। আগামী সপ্তাহের মঙ্গল ও বুধবার নীতি-নির্ধারণী বৈঠক করবেন ফেডের কর্মকর্তারা। দুই দিনব্যাপী ওই সভায় মোটা অংকের সুদের হার বাড়ানোর ঘোষণা দিতে পারেন তারা। বিওকে ফিন্যান্সিয়ালের বাণিজ্য বিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফেডকে প্রত্যাশার চেয়ে বেশি সুদহার বাড়াতে হতে পারে। অপরিশোধিত তেলের বাজারে যা ঝুঁকি সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে ডলার আরও শক্তিশালী হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম